আব্দুল কুদ্দুস
আমি যেদিন তোমায় ডেকে ছিলাম,
তুমি কি শুনতে পেয়ে ছিলে
তুমি কি পেছনে চেয়ে দেখেছো কি?
আমি তোমায় ইশারায় কাছে ডেকেছি৷
তুমি দূরে চলে গিয়েছ,
সে দিন আমি তোমায় কি!
বলতে চেয়ে ছিলাম তুমি কি জানো
আমি তোমাকে ভালোবাসি।
তুমি কি তা কখনো জানতে চেয়েছো
তুমি কি মনে করেছ,
তোমার প্রেমে পাগল হয়েছি
আমি তোমার জন্য মরে যাব৷
তোমার ধারণা কিছু টা ভুল
কেন জানো তুমি
আমি সত্যিই তোমায় ভালোবাসি,
আমার মন প্রাণ উজার করে।
আমি তোমার প্রেমে পাগল হয়েছি
কিন্তু আমি মরবো না,
আমি তোমার ভালোবাসার অপেক্ষা
তোমার জন্য বেঁচে রবো প্রিয়,
এই আমার প্রতিজ্ঞা ।
কবিতা সম্পর্কে
আমার প্রতিজ্ঞা করি, আমি আমার পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থাকব।
আমি অন্যের উপকার করার চেষ্টা করব এবং কারও ক্ষতি করব না।
পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেকে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব—
জীবনে অনেক বাধা আসবে, তবুও আমি হাল ছাড়ব না।
ধৈর্য, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আমার লক্ষ্য পূরণ করতে চাই।
এটাই আমার অঙ্গীকার।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।