বনলতা
এমরান আলী রানা
বনলতা তুমি কল্পনার কল্পিত নারী
কল্পনায় তুমি স্বপ্নের রানী
ইতিহাস হয়ে আছ সবার মাঝে
কবির সৃষ্টি মনের মাধুরি তুমি
মনের মাঝে সপ্ন বুনে চলা
স্বপ্নচারিনী হয়ে।
বনলতা তোমার নামের সাথে
জড়িয়ে আছে সুখ দুখের বিচ্ছেদময়
প্রেম ভালবাসার গল্প
তোমায় নিয়ে প্রেমের সাগরে
উত্তাল ঢেউয়ে মেতেছে সব
তোমারি ছদ্মনামে।