মোহাম্মদ আককাস আলী
বিদ্যুৎ নিয়ে যত কথা
চারিদিকে শুধু ঝাঝালু ব্যথা।
গরমের ঠেলায় হিসফিস করে
ফসলের খেত পুড়ে মরে।
বিদ্যুৎ মামার ঘনঘন অত্যাচারে
চাষিরা করে হায় হায়
বোরো ফসল উঠবে কি ঘরে।
পড়ার টেবিলে পড়ে ছাত্র-ছাত্রী
মনোযোগ দিয়ে
ফুরুত করে কোথায় গেলে বিদ্যুৎ মামা চলে
অন্ধকারে কোথায় পাবো হারিকেনটা খুজে।
রাগ করোনা মামা এসো ফিরে
না এলে,কালকে পরীক্ষা দিবো কি করে।
ও বিদ্যুৎ মামা এত রাগ করোনা
তোমার জ্বালা আর সইতে পারি না।
এসি ফ্যান লাইট দিয়ে থাকে না রুমে
অফিস পাড়ায় অপচয় করে যারা
তাদের সাথে রাগ করো সারা বেলা।
কবিতা সম্পর্কে
বাতাস কম, তাই ঘরটা একটু গরম ও ভারী লাগছে।
জানালার ফাঁক দিয়ে বাইরের অন্ধকার রাত স্পষ্ট দেখা যাচ্ছে।
নিস্তব্ধ চারপাশে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়।
ঘরের ভেতরে কেউ হাতপাখা দিয়ে আস্তে আস্তে বাতাস করছে তবুও গরম কমছে না।
ছোট শিশুরা বিরক্ত হয়ে চুপচাপ বসে আছে, কারও মুখে ক্লান্তি, কারও চোখে ঘুম।
মোমবাতির ক্ষীণ আলোয় সবার ছায়া দেয়ালে দুলছে—
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।