এস এম শেরআলী শেরবাগ
আমায় ফেলতে যাচ্ছে নিয়ে
দুরের কোনো গাঁয়,
হয়তো দেখা আর হবেনা
এইনা জীবন বেলায়।
পাশের বাড়ি থাকিস বলে
দেখা হতো রোজ,
সময় পেলে আসতি ছুটে
নিতে আমার খোঁজ।
পাশান হৃদয় বাড়িয়ালীর
ভরলো পলি ব্যাগে,
দুরে নিয়ে ফেলে দিতে
বললো শুনি তাকে।
মাছের কাটা এঁটো ছেটো
খেয়ে আমি রোজ,
ইদুর, তেলাপোকা তাড়িয়ে দিতাম
নিলোনা তার খোঁজ।
যাচ্ছি আমি অনেক দুরে
অজানা কোন গাঁয়,
এই সময়ে মনটা কান্দে
শুধুই তোর মায়ায়।
চেষ্টা অনেক করেছি আমি
রেহাই যদি পাই,
সবই তা বিফল আমার
থাকার উপায় নাই।
মাঝে মধ্যে আসিসরে তুই
এই বাড়িরই মাঝে,
ইঁদুর তেলা দিস তাঁড়িয়ে
সকাল সন্ধ্যা সাঁজে।
বন্ধুরে তুই থাকিস ভালো
ফেলিসনা চোখের জল,
বিদায় বেলা তোর মায়াতে
কমছে দেহের বল।
জানিস ওরা মানব জাতি
পাষান ওদের মন,
আমায় ফেলে বুঝবে রাতে
তেলা আর ইঁদুরের উৎসব কেমন।
যা সরে যা আসছে হয়তো
পায়ের আওয়াজ পাই,
দেখলে তোরে ছাড়বে নাতো
মনে রাখিস যতই দুরে যাই।
কবিতা সম্পর্কে
“মনে রাখিস” একটি আবেগময় শিরোনামধারী কবিতা।
সাধারণত এই ধরণের কবিতায় স্মৃতি, প্রতিশ্রুতি, ভালোবাসা, বিচ্ছেদ, কিংবা অতীতের স্মরণ মূল বিষয় হয়ে ওঠে।
প্রিয়জনকে উদ্দেশ্য করে লেখা হয়।
স্মৃতি ও ভালোবাসার টানাপোড়েন থাকে।
কবি কাউকে মনে রাখার কিংবা ভুলে না যাওয়ার অনুরোধ জানান।
আবেগময়, স্মৃতিকাতর এবং কখনও একটু বেদনামিশ্রিত।
মাঝে মাঝে প্রতিশ্রুতি থাকে—”যেখানেই থাকি, মনে রাখিস”।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
একটি আবেগময় শিরোনামধারী কবিতা।
অসাধারণ লিখনি কবি। জীবন মুখি কবিতা অনেক সুন্দর ও মনমুগ্ধকর।