রাত্রি গলুক স্বপ্নের মৌতাতে

রাত্রি গলুক স্বপ্নের মৌতাতে

উজ্জ্বল গরাই

আজ নয় কিছু ব্যথা বয়ে যাক বুকে
আজ নয় সারা রাত্রি কাটুক
ঘুমহীন অসুখে |
যে কথা ছিল জোনাকির কাছে

জমানো প্রতিশ্রুতি
আজ নয় তুমি জমালে সে ব্যথা
জীবনের সিন্দুকে ….!
চাঁদ চেয়ে চেয়ে যে রাত হয়েছে গভীর

তারার মতোই শিশির জমেছে কিছু
আজ নয় তুমি ভরসা নদী
জীবনের বালুচরে
নুড়ি নুড়ি সুখ বয়ে নিয়ে যাও পিছু |

জানালার পাশে সহসা বাতাসে
জোছনার ডাকচিঠি
ডায়েরির বুকে অভিমানী দাও
অপেক্ষাদের ছুটি…..

মুখোমুখি হয়ে একবার তুমি
হাত রেখে যাও হাতে
আজ নয় সারা রাত্রি গলুক
স্বপ্নের মৌতাতে |

রাত্রি হয়তো নিশ্চুপ, অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা গোপন ভাষা।
সে স্বপ্নের মৌতাতে ডুব দিতে চায়—
যেখানে অবচেতনের ফুল ফোটে রহস্যময় গন্ধে।

নাকি স্বপ্নের জাল বোনা সেই স্বপ্নদ্রষ্টার সন্ধান,
যে তাকে ছুঁয়ে যায় ঘুমের আড়ালে?কিংবা নিজেরই ভেতরের
অচেনা সত্তার সাথে কথোপকথন,
যা জেগে ওঠে শুধু রাতের স্তব্ধতায়?

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য 

বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *