আব্দুল কুদ্দুস
হাড় ভাঙ্গা খাটুনি খাঁটিয়েছ তুমি
চিকন রোগা, মেটে কালো রং গায়
তারে তুমি দাওনি কখনো,
শান্তির বিশ্রাম ।
দিন নেই, রাত নেই খাঁটিয়েছ তুমি
হাড় ভাঙ্গা খাটুনির পরেও কেন
দাওনি এদের রেহাই ।
ভাঙ্গা হাড় সবল হলে
পাবে না তুমি ও রেহাই,
শ্রমজীবী মানুষ যেদিন হবে একএিত
সেই দিন তুমি বুঝবে-
ভাঙ্গা হাড়ে ও শক্তি কত!
কবিতা সম্পর্কে
শ্রমজীবী মানুষ হলো সমাজের সেই শ্রেণি,
যারা তাদের শারীরিক ও মানসিক পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
তারা কৃষক, দিনমজুর, শ্রমিক, রিকশাচালক, কারখানার কর্মী—
সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে দেশের অর্থনীতিকে সচল রাখেন।
শ্রমজীবী মানুষের সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
তাদের পরিশ্রমের মূল্যায়ন করলে তবেই একটি ন্যায় ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।