বিলাপ

কাল বৈশাখী কাদম্বিনী সমাজ শূন্যে জোট বেঁধেছে
কান পেতে শোন ওরে দামাল সিংহ নাদে কে হাঁকিছে।
ঝরনার মত ধারা বহিছে কেন বাংলার মেঠো পথে?
রাজিত বিলাপের বঙ্গমাতা করিছে রোদন জীবনের অবসাদে।

এই কি ছিল পাওনা মোদের এ প্রশ্ন করিবে কার কাছে?
তারা পথে মারুতে সারণীর বাঁকে ত্রাসের হুংকার ধ্বনিছে?
ওরে দামাল, অকালে হানিয়ে কুলিশ আঘাত কেন আছ নীরবে?
যদি না কর তোমরা প্রতিবাদ তাহলে আর কে উদ্ধারিবে

বিলাপ বলতে গভীর শোক, দুঃখ বা হারানোর বেদনা প্রকাশ করাকে বোঝায়।
এটি সাধারণত কান্না, আহাজারি,
আর্তনাদ বা বেদনাভরা কথা ও সুরের মাধ্যমে প্রকাশ করা হয়।

কোনো প্রিয়জন, প্রিয় বস্তু বা জীবনের গুরুত্বপূর্ণ কিছু হারানোর পর আবেগময় প্রতিক্রিয়া।
মৃত্যুর পরে মৃত ব্যক্তির জন্য পরিবারের সদস্য
বা আত্মীয়স্বজনের কান্না ও শোকগাথা।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *