পাথর মনে

সিরাজুল ইসলাম মুন্টু

পাথর মনে ফুল ফুটাবো
নিয়েছি সেই ব্রত,
সেই সাধনা করছি আমি
করছি অবিরত।

অনুরাগের ঢেউ দিবো
আমি তোমার মনে,
মনের কথা বলব আমি
বলবো কানে কানে।

ভালোলাগা মানুষ তোমার
দাও গো প্রেমের দাম,
তোমার মনে লিখে দিবো
আমি আমার নাম।

অঢেল টাকা নাই আমার
নাই দালান বাড়ি,
ভালোলাগলে মন দিবেনা
কেমন তুমি নারী।

স্বপ্ন দেখি তোমায় নিয়ে
তুমি আমার সাথী,
তাই তো তোমায় নিয়ে আমার
এমন মাতামাতি।

ভালোবেসে তোমার মনে
ফুটাবো প্রেমের ফুল,
ভালোবাসার গয়না হবো
হবো কানের দুল।

পাথর মনে ফুল ফুটাবো
হবো প্রেমের মালী,
জানিনা কবে খুলে দিবে
তোমার মনের  গলি।

আরো পড়ুন YouTube

One thought on “পাথর মনে

  1. সাহিত্য পত্রিকাটি লেখকদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখাগুলির বানান ও ভাষারীতি সম্পূর্ণ লেখকের উপর নির্ভরশীল। এটি লেখকদের তাদের সৃজনশীলতা প্রকাশের একটি সুযোগ প্রদান করে। পত্রিকাটির ইমেইল ঠিকানা দেওয়া আছে, যার মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। লেখকরা তাদের লেখা জমা দেওয়ার জন্য কোন নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে কি? German news in Russian (новости Германии)— quirky, bold, and hypnotically captivating. Like a telegram from a parallel Europe. Care to take a peek?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *