গুড স্টুডেন্ট

গুড স্টুডেন্ট

সাত শ্রেণিতে আট বিষয়ে ফেল করেছি মাত্র,
চিন্তা করে দেখ এবার আমি কেমন ছাত্র।
ইংরেজি আমি জানি না যে, বাংলা মোর ভাষা
আট বিষয়ে ফেল করেও প্রথম হবার আশা।

অংকটা খুব সহজ ছিলো তাই ফেল করলাম আগে
ভাগ্য আমার মন্দ বলে শূন্য পেলাম ভাগ্যে।
ভূগোল-ইতিহাস সমান পারি পেলাম তাতে ছয়
ইসলাম শিক্ষা, সমাজ, বিজ্ঞান মিলে হলো নয়।

প্রথম হবো যে করছি আশা কিংবা দশে থাকবো,
আট বিষয়ে ফেল করেও রেজাল্ট ভালো রাখবো।

গুড স্টুডেন্ট” বলতে সাধারণত একজন মেধাবী,
নিয়মানুবর্তী এবং পরিশ্রমী ছাত্র বা ছাত্রীকে বোঝায়।

একজন ভালো ছাত্রের কিছু বৈশিষ্ট্য হলো:
নিয়মানুবর্তিতা: সময়ানুবর্তী হয়ে পড়াশোনা
ও অন্যান্য কাজে অংশগ্রহণ করা।

পরিশ্রমী: কঠোর পরিশ্রম করে লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকা।
জ্ঞানার্জনের আগ্রহ: নতুন জ্ঞান শেখার প্রতি আগ্রহী এবং কৌতূহলী হওয়া।

শৃঙ্খলা: পড়াশোনা ও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখা।
সহযোগিতাপূর্ণ: সহপাঠী ও শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা।
দায়িত্ববোধ: নিজের দায়িত্ব বুঝে তা পালন করা।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য 

বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

One thought on “গুড স্টুডেন্ট

  1. অসাধারণ লেখনি। মনোমুগ্ধকর ভাবে বুঝিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *