আত্মবিশ্বাস

আমি চূর্ন বিচূর্ণ কখনো হই না
শব্দ দিয়ে বাক্য গড়ি।
আবার ছন্দে ছন্দে বাক্য তৈরি করি
ছন্দে আনন্দে মন রাঙাবো বলে।।

আমার আমিকে আগলে রাখি
আমি ভালোবাসার কাঙাল না।
কিন্তু তোমাতে ভালোবাসার
আকাঙ্ক্ষা রেখেছি কপাট বন্ধি।।

ধূসর গোধুলী বেলায় সাগরের সূর্যM
ঢেউয়ের পর ঢেউ তাকে দেখা যায় না
গোধূলি বেলায় হঠাৎ আলো নিভে!
এটা স্বাভাবিক আমি হতাশ হই না।

আমি তো ধূসর আলোতে
নিজেকে দেখতে পাই।
হেঁটে হেঁটে ক্লান্তিতে থেমে যাইনি
আছে তো গোধূলির হাওয়া।।

হিমেল হাওয়ায় কাঁপতে কাঁপতে
তোমার উষ্ণতা পাই এগিয়ে যাই
অদ্ভুত রকম ভালো লাগা।
সেই হৃদমাঝারের ভালোবাসা ।।

মনের আকাশে তখনও উড়ন্ত
ভাবটা থাকে কিন্তু উড়তে চাই না।
তোমাকে হারাতেও চাই না
খুব যত্নে থাকো! থাকবে এটাই প্রয়াস।।

আত্মবিশ্বাস হলো নিজের দক্ষতা,
সিদ্ধান্ত ও ক্ষমতার ওপর বিশ্বাস রাখা।

এটি কোনো জন্মগত গুণ নয়, বরং অভিজ্ঞতা,
চর্চা ও ইতিবাচক চিন্তার মাধ্যমে গড়ে তোলা যায়।

আত্মবিশ্বাসী ব্যক্তিরা তাদের লক্ষ্য অর্জনের জন্য
বেশি অনুপ্রাণিত হয় এবং ব্যর্থতার মুখেও হাল ছেড়ে দেয় না।

আত্মবিশ্বাসী ব্যক্তিরা নতুন অভিজ্ঞতা গ্রহণ করতে
এবং নিজেদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে ভয় পায় না।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *