আবদুল্লাহ বিন বেলাল হোসাইন
বল-তাকবীর
বল আল্লাহ আকবার,
আমি বিশ্বাসী প্রতীক রাঙানো দৃঢ়তা
আমি ঈমানী জাগরণের তীব্রতা
আমি জ্ঞানের জগতের করি না হীনমন্যতা,
আমি দাওয়াতী পথে উড্ডয়ন শির
সংগ্রামের রণাঙ্গে হই রক্তাক্ত বীর।
আমি খালিদের হাতের তরবারি
আমি উমারের শাসনের বাতি
আমি মুস’আবের তুলানো ঝান্ডা
ন্যায়-ইনসাফের কান্ডা।
আমি বেলালের আযানের কন্ঠ ধ্বনি
বিশ্ব সাড়া জাগরের সত্যের বাণী,
আমি ইয়াসবিরের পরিবারের সাহিসীকতা
মানি কোন নির্যাতনের নির্মমতা।
আমি বদরের প্রান্তরের সাহিসীকতা
আমি উহুদের যুদ্ধের বীরত্বতা,
আমি খন্দকের পরিখা খনন
মানি কোন মুশরিকের কানন,
আমি হুদায়বিয়ার সন্ধির অঙ্গীকার
বাই’য়াতের রিদ’আনের মতো সাহসীর ভার,
আমি খায়বারের দূর্গ জয়
মানি না কোন পরাজয়,
আমি মুতার যুদ্ধের বিজয়ী রাঙা
খালিদ বিন ওয়ালিদের তরবারি ভাঙা,
আমি মক্কা বিজয়ের করি প্রেরণা
বিনা রক্তপাতে জয়ের ভাবনা,
আমি হুনায়েনে ওঠে চলা বীর
মানি না কোন বিক্ষিপ্ত তীর,
আমি তাবূক যুদ্ধের দানবীরদের চেতনা
দানশীলতায় মোর ভাবনা,
আমি বিদায় হজ্জের ভাষণের ধ্বনি
করি উম্মাহর জাগরণের প্রতিধ্বনি,
আমি রাসূলের জীবনের আদর্শ গড়া সৈনিক
বিশ্বজাহানে তিনিই আদর্শের প্রতীক।
আমি বিপ্লবীদের জয়ধ্বনি সুর
করে ফেলি বাতিলকে ভাংচুর,
আমি তাওহীদের বাণী প্রচারে
আঘাত হানি শিরকের মসনদে,
আমি কুরআন ও হাদিস দিয়ে করি সংস্কার
দূর হবে সব ভ্রান্তির কুসংস্কার,
আমি সত্য দ্বীনের পতাকা তুলানো বীর
অবিরাম গতিশীলতায় মোর স্থির,
আমি ভাঙবো তাগুতের গড়া প্রসাদ
বাতিলের গড়া মসনদ,
আমি শৃঙ্খলবোধ্য গড়ে ওঠা হাতিয়ার
মানি না কোন দূরবদ্ধের কারাগার,
আমার সত্যমূখী পিপাসার্ত হৃদয়
সত্যের জন্য করি জীবন বিনিময়।
যেখানে ইসলামের নামে চলে অপসংস্কৃতি
সেখানে থাকতে আমও জানাই অস্বীকৃতি,
যেখানে ইসলাম ধর্মকে করা হয়েছে বিকৃতি
সেখানে আমি ফিরেয়ে আনি তাঁর আকৃতি,
যেখানে হালাল-হারাম না বুঝে চলছে পূঁজিবাদীর সন্ধান
সেখানে করবো আমি হালালের উত্থান,
যেখানে জিহাদের নামে গড়ে ওঠে জঙ্গি
সেখানে গড়বো আমি সঠিক দাওয়াত ও জিহাদী সঙ্গী,
যেখানে সভ্যতার নামে গড়ে ওঠে জাহিলিয়াতের নমস্কার
সেখান থেকে দূর করবো আমি বেড়াজালের কুসংস্কার,
যেখানে হেদায়েতের নামে চলে ভ্রান্তির ডাক
সেখানে করবো আমি ভ্রষ্টাকে পাক।
আমি ইবনে ক্বাসিমের সিন্ধু জয়য়ের পতাকা
মানি না কোনো অন্যায়ের বক্রতা,
আমি ইবনে জাহিদের আন্দালুস বিজয়
আবারো হারানো ইতিহাস করবো জয়,
আমি মুহাম্মদ আল-ফাতেহ এর মতো দূর্গ জয়ী বীর
জেগে উঠা সাহসী শির,
আমি আইয়ুবীর বাইতুল মাকদিসে উড়ানো পতাকা
আবারো বাইতুল মাকসিদ বিজয়ের আকাঙ্ক্ষা,
আমি ইব্রাহিমী একাত্মবাদের শিরোমণি
মুহাম্মদী দ্বীন প্রচারের নিকুণ্ঠ বাণী,
আমি আবারো গড়ে উঠাবো ইসলামী চেতনার আলো
দূর হবে সব জাহিলিয়াতের ঘন কালো,
আমি জাহিলিয়াতের প্রাসাদকে করবো খনন
প্রতিষ্ঠা করব ইসলামী কানন,
আমি বিশ্ব কাঁপানো ন্যায়ের সৈনিক
প্রতিষ্ঠা করবো ইনসাফের প্রতীক,
আমি তাওহিদী কালিমার উড্ডায়ন ধ্বনি
পাশ্চাত্য মতবাদ দূর করা কুরআনের বাণী,
আমি গড়ে উঠাবো তাওহিদী শক্তি
দূর হবে সব তাগুতের মূর্তি,
তাওহীদের আলোয় গড়বো বিশ্বধরা
পতন হবে সব সেকুলারে ধারা,
তাওহীদীবাদ – জিন্দাবাদ।
কবিতা সম্পর্কে
সংগ্রামী মুসলিম মানে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন, চিন্তা, চরিত্র ও সমাজকে ভালো করার জন্য চেষ্টা করে।
এটি তিনভাবে হতে পারে:
নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম (সবচেয়ে বড় সংগ্রাম)
খারাপ কাজ থেকে দূরে থাকা
নামাজ, রোজা, সত্য কথা, ভালো চরিত্র বজায় রাখা
লোভ, অহংকার, মিথ্যা থেকে নিজেকে বাঁচানো
এটাকে বলা হয় জিহাদুন নফস (নিজের বিরুদ্ধে সংগ্রাম)।
সমাজ ও ন্যায়ের জন্য সংগ্রাম
অন্যায়ের বিরুদ্ধে কথা বলা
গরিব-দুঃখীর সাহায্য করা
সমাজে ইসলামি মূল্যবোধ প্রচার করা
জ্ঞান অর্জন ও মানুষকে ভালো পথে ডাকা
ইসলাম ও মুসলিমদের রক্ষার জন্য সংগ্রাম
যখন মুসলিমদের ওপর জুলুম হয়
ধর্ম ও মানুষের জীবন রক্ষার জন্য প্রতিরোধ করা
তবে ইসলামে যুদ্ধ (কিতাল) কঠোর শর্ত ও নিয়মের অধীন, এটি কখনোই সন্ত্রাস বা নিরপরাধ মানুষ হত্যার অনুমতি দেয় না।
একজন প্রকৃত সংগ্রামী মুসলিমের বৈশিষ্ট্য
আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস
ধৈর্য ও ত্যাগ স্বীকার
সত্যবাদী ও ন্যায়পরায়ণ
মানুষের উপকারে কাজ করা
নিজের চরিত্র উন্নত করার চেষ্টা করা
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
3 thoughts on “সংগ্রামী মুসলিম”