মোঃ হাবিবুল্লাহ
আমি অবিকল, আমি নির্ভীক ন্যায়সংগত
আমি সত্যের পথে অটল
মিথ্যাকে করি ধ্বংস
আমি অন্যায়সিদ্ধ কে করি না প্রণাম
আমি সংগ্রামী আমি বিপ্লবী
আমি পিড়নকারিকে করি না বরন
আমি দেশের স্বার্থে মহাবিপ্লবি
আমি তিতুমীর এর মতো কোয়ান্টাম
আমি সালাম এর মত নির্ভীক
আমি মুজিবের মত মুক্তিকামি
আমি জিয়ার মত বাহুবলি
আমি জনসংগ্রামী সাঈদ
আমি বিপ্লবচেতন হাদী
আমি বুলেট বোমা দেখে করি না ভয়
আমি ৫২ আর ৭১ এ বিশ্বাসি
আমি বীর আমি বাঙালি
আমি নির্বিকার অসক্ত নির্জিব
আমি অমর প্রাণের অবিনশ্বর চেতন
নিত্যপ্রাণের কালজয়ী বীর
আমি লড়ে যাব আজীবন দেশের জন্য চিরন্তনী
কবিতা সম্পর্কে
সংগ্রাম মানেই পরাজয় নয়, বরং জয়ের পথে এক ধাপ এগিয়ে যাওয়া।
রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের সূর্য তত উজ্জ্বল হয়ে উদিত হয়।
তেমনি জীবনের কঠিন সংগ্রামই সাফল্যের পথ প্রশস্ত করে।
বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে সিঁড়ি বানিয়ে উপরে ওঠাই হলো প্রকৃত সংগ্রামীর পরিচয়।
সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর সংগ্রামের যাত্রা। যে থামে না সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
2 thoughts on “সংগ্রামী”