অভিমান

অভিমান

পাগল এই মন আমার
মানে না কোনো বাঁধা
তোমাকে পাবার আশায়
ফিরে আসে বারবার

কখনো ভাবতে ও পাড়িনি আমি
তুমি ব্যথা দিয়ে চলে যাবে
কত টুকু ভুল ছিল আমার
তাতো জানা হলো না আমার ।

আমাকে কাঁদিয়ে গেলে তুমি চলে
তাই আমি ফিরে আসি বারবার
তোমায় হারিয়েছি যে পথে
আমি যাব সেই পথে খুঁজতে ।

থেকো না আর অভিমান করে
যে ও না আর অপবাদ দিয়ে
তাই তুমি ফিরে এসো
আমার ও বাহু ঢরে প্রিয় ।

তুমি জানো না, জানতে চাওনি কোনোদিন,
কতটা চুপ থাকলে বুক ভারী হয়ে যায়।

কথা ছিল অনেক, সাজিয়ে রেখেছিলাম —
তুমি এলে না, কথাগুলো ঝরে গেল বৃষ্টির মতো।

অভিমান বলে কিছু নেই তোমার অভিধানে,
তাই বুঝি বুঝলে না — নীরবতাও একটা ভাষা।

আমি চেয়েছিলাম একটু জিজ্ঞেস করো,
“কেমন আছ?” — এইটুকুই, এর বেশি না।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *