এম এ শোয়েব দুলাল
চোখের জলে ভেসে যাওয়া তোমার প্রতীক্ষার প্রহর
প্রেম পিরীতির ছায়া হয়ে হেলে পরে সবুজ ঘাসে
প্রজাপতি মন ফাগুন ছুয়ে আগুন হয়
তোমার বুকে ও আমার মননে
হতে চাই মন ছুয়ে মেঘের কাছাকাছি।
দীঘল প্রহর কাটিয়ে স্বপ্ন গুলো পরিপক্ব
ভালোবাসা এখন সবুজ পাখি
মেঘেরা কথা বলে সূর্য হেলে পরে
উত্তাপ দিতে আমাদের আঙ্গিনায়।
আমরা ফিরেছি বলে দিগন্ত জুড়ে পাখির কলরব
জমাট আকাশে বৃষ্টির মেলা মধুর মিলনে
অতিক্রম করি রাত আমাদের অপেক্ষায়
স্বাগত জানায় একটি সুন্দর সকাল।
কবিতা সম্পর্কে
আমরা ফিরেছি — এই বাক্য শুধু একটি শব্দবন্ধ নয়, বরং গভীর আবেগ, স্মৃতি আর দৃঢ় প্রত্যয়ের প্রতীক।
এটি এমন এক অনুভূতি, যেখানে দীর্ঘ প্রতীক্ষা, সংগ্রাম,
বিচ্ছিন্নতা আর কষ্টের পর আবার নিজের জায়গায়, নিজের মানুষদের মাঝে,
নিজের স্বপ্নের মাটিতে ফিরে আসার ঘোষণা লুকিয়ে আছে।
এটি হতে পারে—
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।