সিরাজুল ইসলাম মুন্টু
কষ্ট পাগল মানুষ গুলো বলে
কষ্ট এর বিস্তৃত বিন্যাস,কষ্টের
কোন শেষ অধ্যায় নাই,কষ্টের চেলারা
সগৌরবে ঘুরে বেড়ায়,কষ্টের রাজত্বে।
কষ্টের ফুল ফুটলেই,আসে কষ্টের প্রজাপতি
কষ্টের পাখিরা অভিমানে উড়ে যায় দুরে,
কষ্টের কবির বুকের ভেতর,কষ্টের পোকারা
কষ্টের প্রসাদ গ্রহন করে,গড়তে চায় কষ্টের
বিরাট প্রাসাদ,আর নষ্ট করে কষ্টের বিভিন্ন রঙ
চারিপাশে হয় কষ্টের ছড়াছড়ি।
কষ্টের কারাগারে বন্দি আছে,কষ্টের কবির জীবন
তবু জোর দিয়ে বলি এখানে বাস করি
কষ্ট এবং আমি,কখনো বলি কষ্ট দিবো না কাউকে
কষ্টের বিরাট বোঝা বইতে, কষ্টের ক্ষেতে লাগাব
আমি কষ্টের পুঁই শাক,করব কষ্টকে আদর যত্ন
কষ্টের পাইকারী দোকানে কষ্ট বেচব সস্তা দামে।
নিদারুন কষ্টের মরুভূমিতে যেন আসতে
না পারে কষ্টের মহাপ্লাবন,তার জন্য দেবো
কষ্টের মহাপ্রাচীর,কষ্টের মরিচীকাকে পুড়াতে
সারাক্ষণ জ্বেলে রাখব কষ্টের চিতা।
কষ্ট যদি না থাকে, আমি গাইবনা
কষ্টের গান,কষ্টের রস আস্বাদন করে
কষ্টের উঠানে লাগাব কষ্টের ক্যাঁকটাস
কষ্ট হবে জীবনের দোসর,হবেনা কষ্টের মৃত্যু।
কষ্টের হেমলক পান করে আমি একা
চলে যাব কষ্টের নরকে,কষ্টকে সাথে নিয়ে
বলব,কষ্টকে ভালোবাসি,যদি ও কষ্ট নিয়ে
বেঁচে আছি,তবু এই জগত সংসারে
কষ্টের সমাধি সৌধ গড়তে,অষ্টপ্রহর
খুঁজব কষ্ট ছাড়া সুখি মানুষ।
কবিতা সম্পর্কে
এই কবিতায় কবি মানুষের চিরন্তন সুখের অনুসন্ধানকে তুলে ধরেছেন। কবি দেখাতে চান—
পৃথিবীতে কষ্ট ছাড়া পুরোপুরি সুখী মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। বাহ্যিক হাসি ও সাফল্যের আড়ালে প্রত্যেকেরই অদেখা বেদনা থাকে। তাই কবিতার মূল বার্তা হলো, কষ্টই জীবনের অবিচ্ছেদ্য অংশ;
সেই কষ্টকে মেনেই মানুষ সুখের অর্থ খুঁজে নেয়।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
One thought on “খুঁজি কষ্ট ছাড়া সুখি মানুষ”