গাছ,প্রকৃতি ও জীব – জন্তু পাগল সেই মানুষটি

গাছ,প্রকৃতি ও জীব

এস এম জুয়েল জন্ম ১৯৭৭ সালের ১লা আগস্ট । পিতা- মোঃ ওছমান গনি সরদার, মাতা-মোছাঃ দেলেরা বেগম। সাত ভাই বোনের মধ্যে তিনি ৬ষ্ঠ ।

নওগাঁ জেলার বোয়ালিয়া ইউনিয়নের পার -বোয়ালিয়া গ্রামের কোলে ঘেষে বয়ে যাওয়া মেঠো পথের পাশে অজো পাড়া গায়ের ধুলো মাটিতে বড় হওয়া ।

গ্রাম্য সরল জীবনের ধর্মীয় সংস্কার, তুলসীগঙ্গা নদীর ঘুরপাক খাওয়া স্রোত,নদীর পাশে অযত্নে বেড়ে ওঠা বিশাল আকৃতির বট গাছের লতায় ঝুলিয়ে দিন -মান দোল খাওয়া, হাটু ধুলা বেয়ে স্কুলে যাওয়া,

টিফিন আমেরিকার রিলিফ পাওয়া শুকনো বিস্কুট এবং দোগাছী গ্রামের তৈরী মোটা সুতোর লাল রঙ্গের সাল,বলয়ের জন্য উড়িয়ে রাখা -এই সব দিন যাপনের আবহে বড় হয়েছি।

শিক্ষা জীবনের শুরুতে তালিম নেওয়া বড় ভাই দেলোয়ার হোসেনের কাছে পড়ার সেই স্মৃতি জীবনের গহীন ভিতর থেকে মৃত্যু পযর্ন্ত মুছে যাবে না।

বাবার ব্যবসা সূএে বগুড়ার সান্তাহার আস্তানা গাড়ি। ১৯৮৫ সালের দিকে নতুন সাহাপুর শহরের দালান বাড়িতে। তখন নতুন সাহাপুর সবেমাএ গড়ে উঠেছে ।

সান্তাহার শহরে বড় হওয়ার সাথে আমার ও বেড়ে উঠা প্রায় কাকতলীয় ভাব সরল রেখার মতো সরল ভাবে উর্ধমুখী । গ্রামের জন্য আজীবন প্রান এুন্দসী৷ আমি একনো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা আমর জন্যে পার-বোয়ালিয়া গ্রামে ।

সান্তাহার বিপি হাইস্কুল থেকে এস.এস.সি সান্তাহার সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভর্তি হয় দাউদপুর ডিগ্রি কলেজে বিএ বিভাগে । ভালোবাসি মানুষ, গাছ, পশু-পাখি একাকি সৃষ্টির প্রতিটি জীবনকেই ।

“গাছ, প্রকৃতি ও জীব-জন্তু পাগল সেই মানুষটি”তাকে চেনে সবাই—গাছের ডালে ডালে যার হাত বুলিয়ে বেড়ানো, পাতার ফিসফাসে যার গল্প শোনা, পাখির ডাকে যার ঘুম ভাঙে।

প্রকৃতির কোলে সে যেন এক শিশু, প্রতিটি প্রাণের স্পর্শে যার হৃদয় উজাড়।পথে চলতে চলতে একটা পিপড়ার লাইনে দাঁড়িয়ে পড়ে,

গাছের গুঁড়িতে কাণ পেতে শোনে বৃক্ষের নীরব কান্না, বৃষ্টির ধোঁয়ায় ভেজা মাটির গন্ধে তার মাথা ঘুরে যায়। সে জানে—

প্রতিটি পাতার শিরায় শিরায় লুকিয়ে আছে মহাবিশ্বের রহস্য, প্রতিটি প্রাণীর চোখে আছে এক অপার গল্প।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

One thought on “গাছ,প্রকৃতি ও জীব – জন্তু পাগল সেই মানুষটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *