জীবন বৃত্তে

জীবন বৃত্তে

(উৎসর্গ:আবদুর রশীদ চৌধুরীকে)

আজ শোনাব এক অতি মানবের গল্প,তার জীবন বৃত্ত মহামানব বললেও বলা হবে অল্প!
জীবনের সাথে তার অবিরত লুকোচুরি,সে যে এখনো জীবন যাপনে সুতো ছেঁড়া ঘুড়ি!

মানুষের সাথে মনুষ্যত্ব বোধ সাক্ষাৎ দর্শনে,মানুষ সে যে একনিষ্ঠ শরীর মনে!
নিজ অর্থে অপরের স্বার্থে জীবন করেছে উৎসর্গ,নিজের সফলতা নিয়ে তার নেই কোন গর্ব!

মানুষের তরে মানুষ তিনি অস্তিত্ব না খোঁজে,নিজেকে তিনি দিয়েছে বিলিয়ে খবরের কাগজে!
লিখার জগতে সে যে প্রিয় মুখ

সম্পাদনা সাংবাদিকতায়,দেশ বিদেশে জীবন তরির গা যে তিনি ভাসাই!
কায়া সুস্থ সুন্দর জীবন তার কামনা করছি আমি,প্রস্তর খণ্ড আজ এক কামনার অগ্নিবাণি!

জয় পরাজয়ের আস্তাকুঁড়ে নিজেকে করেছে দান,পেয়েছে অনেক সম্মান আজ ইতিহাস প্রমাণ!
যুগের সাথে আধুনিকতার বয়সের নেই ভার,এখনো দেখলে মনে হয় নব যৌবন তার!

সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি মন থেকে,সে যে আমার আত্মার সাথে দিয়েছি রেখে!
মানুষ গড়ার হাতিয়ার তিনি নির্ভীক নিবেদিত প্রাণ,সাহিত্য জগতে আজ তিনি অসীম মহান!
সম্পাদক তিনি সাংবাদিক তিনি

লিখার জগতে মহীয়ান,কত কবি কত সাহিত্যিক তাঁরই অবদান!

কবি তিনি লেখক তিনি দুই বাংলার বুকে,আবদুর রশীদ চৌধুরী থাকবে সবার সুখে!!

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

2 thoughts on “জীবন বৃত্তে

  1. কবি তিনি লেখক তিনি দুই বাংলার বুকে,আবদুর রশীদ চৌধুরী থাকবে সবার সুখে

  2. মননশীল সাহিত্য সমাজ ও জীববৈচিত্র্যে প্রভাবিত করে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *