দেয়ালে টাঙানো বিজ্ঞপ্তি

দেয়ালে টাঙানো বিজ্ঞপ্তি

শ্রদ্বেয় কবি নির্মলেন্দু গুণের ভাষায় বলছিঃ

আমিও হয়তো মানুষ নই।
মানুষ হলে আমার একটা মন থাকতো।
সেখানে রোজ ভোরের সূর্য উঁকি দিতো।
উঠুন জুড়ে সোনালী রোদ ঝলমলিয়ে হাসতো।

বিকেলের ছায়া থাকতো।
রোজ কাশর ঘন্টা বাজিয়ে সন্ধ্যা নেমে আসতো।
সাগর বক্ষে হারিয়ে যেতো আস্ত থালার
মত লাল সুর্যটা!

অতঃপর নিস্তব্ধতা গ্রাস করতো আঁধার কালো রাত ।
টাকার গাছ থাকতো
কিংবা টাকার পাহাড় ডিঙিয়ে সভ্যতার
নগরীর সাইনবোর্ড হতে পারতাম।

তাই বলছি আমিও হয়তো মানুষ নই।
মানুষ হলে অফিস পাড়ায় ঘুসখোর এর তকমা থাকতো !
রাজনৈতিক নেতাদের মতো চিৎকার করে
মিথ্যা বলে বলে গলা শুকিয়ে যেতো!

আমি হয়তো কচুরিপানা হয় জন্মেছি।
নতুবা পথের ধারের বুনোট ঘাসের বুকে শিশিরের কান্না।
হয়তো বা ঢেউয়ের তোরে ভেসে যাওয়া
সফেদ বিস্ময়।

ঢেউয়ের সিরি ছুঁয়ে এলোপাতাড়ি ছুুটে চলার উপমা।
আমি হয়তো তোমাদের সভ্যতার নগরীতে দিগন্ত উন্মোচিত গোধূলির কাব্য।
আমিও হয়তো মানুষ নই।
কারো ভাষায় নারী,কারো ভাষায় প্রিয়া

আবার কাহারো ভাষায় রমনী।
আমি আজও মানুষ নই।
কারো কাছে স্ত্রী।
কারো কাছে জননী

আবার কারো কাছে সেক্রিফাইসের
দলিল।
আমি হয়তো মানুষ নই।
ল্যাম্প পোস্ট অথবা আকাশ জুড়ে আলো জ্বালা নক্ষত্র ।
আলো জ্বেলে যাই অবলীলায় নিসর্গ স্থপতির চূড়ান্ত নকশায়।

আমি হয়তো নবান্নের শুকনো মৃত্তিকা।
কার্তিকের বিষন্ন বিকেল।
আনন্দ উল্লাসে ভরপুর নিশ্চিত ভুবন থাকতো।
ছোট্ট পরিসরে মায়াবী আশ্রয় থাকতো।

মান অভিমান সুখ দুঃখের ভাগীদার থাকতো!
মানুষ হলে অবচেতন মনের সঙ্গী হতো!
তাইতো বলি আমিও হয়তো মানুষ নই।
দুঃখ বোধ নেই,

সুখী হবার তাড়নায় চূড়ান্ত নীল নকশা নেই।
হাসি নেই ছুটে চলা নেই।
আমি স্থবির নিশ্চল পাথর।
নির্বাক নীলাদ্রি নীলাচল।

দিগন্তের সাথে মিশে যাওয়া নীশি কাব্য।
আমি অনন্তকাল দেয়ালে টাঙানো স্বাক্ষরিত বিজ্ঞপ্তি।

দেয়ালে টাঙানো বিজ্ঞপ্তি বলতে বোঝায় এমন একটি লিখিত ঘোষণা বা নোটিশ,
যা সাধারণত জনসমক্ষে সবাইকে দেখানোর জন্য দেওয়াল,

নোটিশ বোর্ড বা প্রবেশপথে লাগানো হয়।
এটি সাধারণত গুরুত্বপূর্ণ তথ্য,
নির্দেশনা বা ঘোষণা দ্রুত ও সহজে অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়।

স্কুলে পরীক্ষার সময়সূচি জানাতে।
মসজিদে নামাজের সময়সূচি বা বিশেষ আয়োজনের ঘোষণা।

প্রতিষ্ঠানে ছুটির নোটিশ।
পাড়া-মহল্লায় সভা বা মিটিং-এর ঘোষণা।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *