আব্দুল কুদ্দুস
আসবো না আর তোমার শহরে
মিথ্যে আশার আলো জেলে
যে শহরের চার পাশটা
ধূলয় মলিন অন্ধকারে।
আসবো না আর তোমার শহরে
গাড়ির হণের্র বিকট শব্দে,
কানগুলো যে,হয় ঝাঝালো
নিজের অজান্তে ।
আসবো না আর তোমার শহরে
স্বপ্ন চারণ করতে,
স্বপ্নগুলো জমিয়ে রাখবো
গ্রামের খরকোটার এক ঘরে।
আসবো না আর তোমার শহরে
আসবে ফিরে বৃদ্ধ হলে,
স্বপ্নগুলো দিব ফিরিয়ে
আশার আলোয় ভালোবাসায়
রশিকতায় কাটবে দিনগুলো।
কবিতা সম্পর্কে
শহর হলো মানুষের স্বপ্ন, সংগ্রাম আর ব্যস্ততার এক অনন্য মিলনস্থল।
এখানে উঁচু দালান, ব্যস্ত রাস্তা, আলো ঝলমলে পরিবেশ
আর হাজারো মানুষের কোলাহলে জীবন যেন এক ভিন্ন ছন্দে চলে।
শহরের প্রতিটি সকাল শুরু হয় তাড়াহুড়ো দিয়ে,
আর রাত জেগে থাকে নীয়ন আলোর নিচে।
এখানে মানুষ নিজের স্বপ্ন পূরণের জন্য নিরন্তর পরিশ্রম করে।
শিক্ষা, ব্যবসা, প্রযুক্তি—সবকিছুর কেন্দ্রবিন্দু হলো শহর।
তবে শহরের জীবন শুধু আনন্দের নয়,
এতে আছে চাপ, দূষণ আর একাকীত্বও।
তবুও শহর মানুষকে শেখায়—
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।