হেমন্ত

হেমন্ত

মোঃ নজরুল ইসলাম মন্ডল

হিমেল হাওয়ার চাদর গায়ে
এল হেমন্ত
ঘোর কুয়াশায় পড়ল ঢাকা
ভোরের দিগন্ত।

হিমালয় নীল খামে তার
পাঠায় বারতা
উষা রাণী নীশি জেগে
কেঁদে ভেজায় পাতা।

মাঠে মাঠে সবুজ সারি
ধানের খেলায় ছড়া
পাঁকা ধানের বাউল সুর
হৃদয় আকুল করা।

চাষীর মুখে নতুন হাসি
অভাব ভোলা জয়
নবান্নের ঐ আগাম দাওয়াত
তাই তো খেতে কয়।

শিশির ধোয়া এই না সকাল
উদয় রোদে হাসে,
প্রকৃতি তার রুপের খেলা
দেখায় মাসে মাসে।

বিলে -ঝিলে কলমি ফুলের
সাদর সম্ভাষণ,
বক মরাল ডাহুক করে
মাছের অন্বেষন

খেজুর গাছে মাথার জলে
মাটির কলস ভরে
নতুন চালের পায়েস মুড়ি
থাকে সবার ঘরে।

তুলে রাখা গরম কাঁথা
সকাল সন্ধা উরে
নিদ্রাদেবী ঘুমের বড়ি
খাওয়ায় যতন করে।

হেমন্তের এই নিদাগ শোভা
বিকোশিত মন
পুলক ধারা নয়ন কাড়া
থাকুক আজীবন।

আরো পড়ুন YouTube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *