দালাল

দালাল

দালাল দূর্নীতি লোভ তেলেজ

আজ দালালে দালালে তেলেজ মাতি
যেখানে জটলা বেশি, সেখানে দালাল
বর্তমান সমাজে ঘোষ আর দূর্নীতি
দালালের দালালি এক সুঁতায় বাধা ।

সরকারি অফিসের কাজে সামনে যেতে
লাগবে যে দালাল মামা,
দেশের কোর্ট-কার্চারী ভরে গিয়েছে দালালে
কোথাও যেন নাই শান্তি

বাস টার্মিনাল আর রেল ষ্টেশান
লঞ্চ ঘাট আর বিমান বন্দর
আজ কাল হসপিটাল ও বাদপড়ে না
সব কাজে পাশে থাকে দালাল মামা ।

আজ কাল পুরান ব্যবসায় ভাটা পড়ায়
নতুন ব্যবসা দালালি করা অধিক টাকা
সৎ মানুষের অভাব যায় না
দালালের টাকার অভাব হয় না ৷

যেমন তেল ছাড়া গাড়ি চলে না,
পিয়নের হাতে টাকা ছাড়া ফাইল চলে না
শান্তি কামী মানুষের প্রানের দাবী……
ঘোষ-দূর্নীতি আর অসৎ মানুষ
লোভ,হিংসা ও দালাল মুক্ত পৃথিবী হবে ৷

দালাল — এক শব্দ, কিন্তু এর ছায়া অনেক দূর বিস্তৃত।
সে কখনও আসে হাসিমুখে। হাতে থাকে স্বপ্নের ঝুড়ি।
সে কথা বলে সুবিধার। কিন্তু চোখের নিচে লুকিয়ে রাখে স্বার্থের ছুরি।
চাকরি, ভিসা, জমি, চিকিৎসা—সবখানেই তার বিচরণ।

সে বলে, “ব্যবস্থা করে দেবো।” অথচ ফেলে দেয় অন্ধকারে।
কারও অজ্ঞতা, কারও অসহায়তাকে সে পুঁজি বানায়।
আর সেই পুঁজিতে গড়ে তোলে নিজের রাজ্য—মিথ্যার ভিতের উপর।

এই কবিতা সেই দালালদের মুখোশ খুলে দেয়।
তারা মানুষ নয়, মানুষরূপী ফাঁদ।
আশার গল্প শুনিয়ে কেড়ে নেয় বাস্তবের শান্তি।

কবির কলম হোক প্রতিবাদের আগুন।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

5 thoughts on “দালাল

  1. খুব সুন্দর ভাবে বুঝিয়েছেন কবি বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা জায়গাতে দালাল আর চাঁদাবাজে ভরপুর তাই সকলকেই সোচ্চার হয়ে উঠতে হবে এই দালাল এবং চাঁদাবাজাদের হাত থেকে রক্ষা পেতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *