সেপিকা ইয়ামীম তানী
স্বাধীন জাতি স্বাধীন নেই আর
নেইতো বলার অধিকার,
শাষক হলেন বহুরূপি
যায়না বোঝা গতি তাঁর ।
কাপুরুষ এই নিঃস্ব জাতি
হা-হুতাশে মরে যায়,
ধমক দিয়ে বললে কিছু
লেজগুজিয়ে ঘরে যায় ।
মেরুদণ্ড ভাঙা সবার
নেই সাহস আর শক্তি বল,
ঘরের কোণে বসে দেখছে
শাষক নেতায় ভক্তি’ফল ।
দিনে দিনে ভাঙছে দেশের
আইন-শৃঙ্খলার বৈধ’বাঁধ,
দুর্ভাগা এই জাতি পাচ্ছে
স্বাধীনতার তিক্ত’স্বাদ ।
কবিতা সম্পর্কে
“স্বাধীনতার তিক্ত স্বাদ” একটি রূপকধর্মী বা প্রতীকী অভিব্যক্তি, যা সাধারণত বোঝায়—
স্বাধীনতা অর্জনের পরও প্রত্যাশিত সুখ, স্বস্তি বা উন্নতি না পাওয়া;
বরং নানা কষ্ট, বিভ্রান্তি বা হতাশার মুখোমুখি হওয়া।
বিশ্বের অনেক দেশেই স্বাধীনতার পর প্রথম দিকে নানা সংকট আসে—
যেমন অর্থনৈতিক দুরবস্থা, নেতৃত্বের দ্বন্দ্ব, সামাজিক বিশৃঙ্খলা।
সাহিত্য ও বক্তৃতায় এই বাক্যাংশটি ব্যবহার হয় স্বাধীনতার পরবর্তী তিক্ত অভিজ্ঞতা বোঝাতে।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পোলো শার্ট এর কম্ব কিনতে এখানে ক্লিক করুন
I found this article super helpful. Looking forward to reading more from this site.