হাবিদুল ইসলাম
ইচ্ছে করে পাখি হয়ে উড়ে বেড়াই আকাশে
ইচ্ছে করে ফুল হয়ে গন্ধ ছড়াই বাতাসে,
ইচ্ছে করে বৃষ্টি হয়ে পড়ি টিনের চালে
ঝুমঝুমাঝুম নেচে চলি নুপুরের তালে,
ইচ্ছে করে শিশির হয়ে ঝড়ি ঘাসের বুকে
সকাল বেলা সূর্য যেথায় সোনার ছবি আঁকে,
কতো কি যে ইচ্ছে মনে হয় না তা পূরণ
ইচ্ছে দিয়ে তবু আমি সাজাই আমার জীবন।
কবিতা সম্পর্কে
ইচ্ছে, একটি কবিতা যার মাধমে ইচ্ছাশক্তি কীভাবে
একজন মানুষকে তার লক্ষ্যে পৌঁছাতে প্রেরণা যোগায়,
তা তুলে ধরা হয়েছে। ইচ্ছা এবং আকাঙ্ক্ষার
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পোলো শার্ট এর কম্ব কিনতে এখানে ক্লিক করুন
অসাধারণ লিখনি আপনার কবি ভালোবাসা রইল আপনার প্রতি।