এ কোন আবেশ

এ কোন আবেশ

মোছা:হাসিনা আক্তার আইরিন

ঝর ঝর বরষণে
চলছে কি যে খেলা
মেঘ মাটির মিলন হয়েছে
এ যে মিলন মেলা।

নিঁখাদ প্রেমের আকর্ষনে
বারি হয়ে পড়ে
মাটি যেন সেজেছে
তাই কদম কেয়া ফুলে।

আকাশ জ্বালায় বিজলি বাতি
সাথে বাজায় ঢোল
চলছে এথায় খুশির বান
হাওয়া তে দেয় দোল।

বহু অপেক্ষার পর তাদের
প্রেম সফল হয়
মেঘমালা মাটির সাথে
পানি হয়ে বয়।

আজকে খুশির মাতাম
চলে, হেন পরিবেশে
ভিজে তারা মনের আনন্দে
এ কোন আবেশে।

প্রেম বা আধ্যাত্মিক আনন্দের একটি গূঢ় অনুভূতি প্রকাশ করেছেন—

যেখানে হৃদয় অজানা একটি পরশে আপ্লুত হয়,

অশ্রু ও আবেগে স্নাত হয়ে নতুন রূপে সজ্জিত হয়।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

7 thoughts on “এ কোন আবেশ

  1. অসাধারণ লিখনি আপনার কবি ভালোবাসা রইল আপনার প্রতি 💙❤️💐আমরা যেন আগামীতে আরো সুন্দর সুন্দর কবিতা পড়তে পারি।

  2. মনমুগ্ধকর লিখনি আগামীতে আরো সুন্দর সুন্দর লেখা উপহার দেবেন আমাদের মাঝে ভালোবাসা রইলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ❤️💙

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *