এম এ শোয়েব দুলাল
সময় না থাকলে স্মৃতি বুঝতাম না
আসলে সময় স্মৃতির জন্ম দেয়
চাওয়া পাওয়া ভালোবাসা সব
সব সময়ের মনি কোটায় আবৃত।
সময়ে সময়ে আমরা কৈশোর, শৈশব
যৌবনের দিন গুলি অতিক্রম করি
শিশুবেলা হারিয়ে গেলেও কৈশোরের দিনগুলি
গেথে রয় স্মৃতির ক্যানভাসে।
এক সময় বর্তমান গুলো অতীত হয়ে যায়
ভবিষ্যতের চিন্তাধারা ঘুরপাক খায়
কি পেলাম আর কি পেয়েছি
ভাবতে ভাবতেই কালো চুল সাদা হয়
জীবন মোহনায়।
আকস্মিক থমকে যায় সময়
মিলিত হওয়ার ডাক আসে ওপারের
সব ছেড়ে যেতে হয় তার কাছে
পৃথিবীকে বিদায় জানিয়ে।
কবিতা সম্পর্কে
ওগো সময়, সাথী আমার,
চুপিসারে চললে পার,
তোমার ছোঁয়ায় গড়া বুকে
বেজে ওঠে স্মৃতির তার।
সকালের আলোয় দেখা হেসে,
রাতের চাঁদে ঢেকে যাওয়া,
তুমি এলে, তুমি গেলে—
বললে না কিছু, চির চাওয়া।
ঘড়ির কাঁটা থামে না কভু,
তবু মনে হয়, থেমে যাও,
একটু বসো, কথা বলো—
বুকের ভেতর জমে যাক।
তোমার সাথে যতটা চলি,
শিখি কাঁদা, হাসি, দোলা,
তবুও কেন বিদায়বেলায়
চোখের কোণে জলটা গলা?
যাও যদি, যাও নির্ভাবে,
থেকে যাবে কিছু ছোঁয়া,
ভবিষ্যতের বুকে হয়তো
তোমায় পাবো আবার ছোঁয়া।
বিদায় ওগো সময় মোর,
রেখে গেলে কত কিছু,
তোমার দানে গড়া জীবন—
তাই তো হৃদয় খুঁজি পিছু।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।