সে দিন সন্ধ্যায়

সে দিন সন্ধ্যায়

তোমার সাথে আমার
সেই চির চেনা আকাঁ বাঁকা
পথের পাশে দেখা
করার কথা ছিল ।

কানো জানি আর হলো না
দেখা তোমার সাথে
সন্ধা পেরিয়ে রাএি নামল
তবুও তোমার দেখার ।

আশায় বুক ভরা স্বপ্ন নিয়ে
মাঝ নিশিতে ঘুমিয়ে যায়,
বাহির থেকে মুয়াজ্জিনের
আযানের ধ্বনি যাই শুনা ।

পর মূহর্তে পাই যেন খবর
শুয়ে আচ্ছো হসপিটালের বেডে
খবর শুনিয়া মনে হলো যেন
আকাশ পরেছে ভেঙ্গে ।

তোমার সাথে আমার দেখা
হওয়ার কথা ছিল,
সেই চির চেনা আকাঁ বাঁকা
পথের পাশে ।

তোমার সাথে দেখা হলো
আজ হসপিটালের সাদা
চাদর দেওয়া বেডে
কত রুম ঘরে ঘরে ।

দেখেছি আমি জানো
অবশেষে পেলাম তোমার দেখা
শেষ রুম টাতে, বাম পাশ
হয়ে শুয়ে ছিলে তুমি ।

মুখ খানা ছিল চাদরে ঢাকা
মেহেদি পড়া হাত খানা
দেখে চিনেছি যে তোমায়
তোমারে দেখিয়া আমার
যায় যে বুক ফাঁটি ।

গোধূলির ছায়ায় হারিয়ে যাওয়া সেই ক্ষণ,
আজও মনে পড়ে—অব্যক্ত ভালোবাসার কারণ।
সে দিন সন্ধ্যায়, শুধু তুমি আর আমি,
নীরবতায় লেখা ছিল হাজারো কথার নামি।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *