কবি

কবি

মোছাঃ হাসিনা আক্তার আয়রীন

অগোছালো এ-ই আমি
বলব কিরে ভাই
নিজের ভুল দেখে নিজে
হেসেই মরে যাই।

কবিতা পড়ছিলাম ছন্দ মিলিয়ে
ছিলাম সেই তালে
কখন যে রোগলীপি
হাতে এসে পড়ে।

ছন্দ মিলিয়ে পড়তে থাকি
সেই রোগলীপিটি
স্মৃতি ফিরে চেয়ে দেখি
ওমা এটা কি?

আঁকছিলাম জীবন চিত্র
দেখি দেশের ছবি!
এরই নাম অগোছালো
এরাই বুঝি কবি?

কবিতা হলো এক ধরণের সাহিত্যকর্ম যেখানে শব্দ ব্যবহার করে বিশেষ ছন্দে, ভাবে বা অলংকারে অনুভূতি, ধারণা বা অভিজ্ঞতা প্রকাশ করা হয়।

এটি ভাষার এমন এক শৈল্পিক ব্যবহার যেখানে ধ্বনি, তাল, চিত্রকল্প এবং রূপকের মাধ্যমে গভীর অর্থ বা আবেগ সঞ্চারিত করা হয়।

কবিতার মূল উদ্দেশ্য প্রায়শই লেখকের গভীর অনুভূতি, চিন্তা বা অভিজ্ঞতাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া।

কবিতা সাধারণত তুলনামূলকভাবে সংক্ষিপ্ত হয়, কিন্তু এর প্রতিটি শব্দই গভীর অর্থ বহন করে।

স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।

আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।

এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।

আমার লক্ষ্য বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *