আব্দুল কুদ্দুস
হে নওজোয়ান, হও অজুয়ান
তোমাদের ডাকিতেছে বাংলার,
লক্ষ – কোটি প্রাণ।
তোমরা স্বাধীন, তোমরা মুক্ত পথের দীশারি।
তোমাদের উপর নির্ভর করছে,
বাংলার জান-মাল
জয়ের গান তাদের জন্য,
যারা করেনি ভয়।
ছিনিয়ে এনেছ জয়, করেছ দেশের কল্যাণ
তোমরা সাহসী, তোমরা নির্ভৃক।
তোমরা অত্যাচারীদের কাছ থেকে,
ছিনিয়ে এনেছেো এই বাংলার মান।
বর্নচিৎদের অধিকার আদায় করে দিয়ে
করেছ যে প্রমাণ তোমরায়
এই বাংলার বীর সন্তান ।
হে নওজোয়ান হওঅজুয়ান
তোমাদের ডাকিতেছে বাংলার,
লক্ষ -কোটি প্রাণ ।
কবিতা সম্পর্কে
নওজোয়ান বলতে সাধারণত তরুণ প্রজন্মকে বোঝানো হয়—
যারা উদ্যম, শক্তি ও স্বপ্নে ভরপুর।
তারা একটি জাতির ভবিষ্যৎ এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি।
তাদের চিন্তা, কাজ ও নেতৃত্বের মাধ্যমেই সমাজ এগিয়ে যায় নতুন দিগন্তে।
নওজোয়ানদের মধ্যে থাকে সাহস, সৃজনশীলতা ও পরিবর্তন আনার ইচ্ছা।
তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে, নতুন কিছু শেখার আগ্রহ রাখে
এবং প্রযুক্তির সাথে দ্রুত মানিয়ে নিতে সক্ষম।
তাই দেশের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।