আব্দুল কুদ্দুস
শৈশব থেকে আজ
কাজের ব্যস্ততায় থাকি সারাদিন,
সকল দুঃখ ভুলে,ভাবনায় ডুবে থেকে খুঁজি জীবনের মিল।
সময় অসময় স্মৃতি পড়ে মনে
জীবন সন্ধিক্ষণে,
কাজের ব্যস্ততায় সঠিক ভুলের
ব্যবধানে।
ভালোবাসি কাজ থাকে ব্যস্ততা
বাস্তবতায় জীবন
জীবনের প্রয়োজনে এই আমার চাওয়া।
কবিতা সম্পর্কে
বাস্তবতা শুধু মাটির পৃথিবী নয়,
বাস্তবতা এক টুকরো রোদ, এক ফোঁটা জল,
অথবা রাতের নীরবতা ভেঙে দেওয়া
কোনো এক পাখির অকাল-কলরব।
বাস্তবতা কখনো জমে থাকে চোখের কোণে,
অশ্রু হয়ে, অথবা হাসির ভেলকিতে—
কখনো বা রাস্তার ধারের দোকান থেকে
এক টাকার নুনের প্যাকেটে।
বাস্তবতা সেই মিথ্যে গল্পগুলো,
যেগুলো আমরা সত্য বলে জানি—
সময়ের হাতঘড়ি, ফেসবুকের লাইক,
রাজনীতির ফাঁকা বুলি, প্রেমের অর্ধসত্য বাণী।
বাস্তবতা হয়তো একা একা হাঁটার সময়
পায়ের নিচে শব্দ হয় না এমন কোনো রাস্তা,
অথবা অন্ধকারে জ্বলা সেই বাতি,
যেটা কেউ দেখে না—তবুও জ্বলে শেষ পর্যন্ত!
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।
বিভিন্ন ডিজাইনের টি-শার্ট, পোলো শার্ট এর কম্ব কিনতে এখানে ক্লিক করুন
অসাধারণ লিখনি আপনার। এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য ভালোবাসা রইল।
বাস্তব জীবনেরকথা তুলে ধরেছেন কবি খুব সুন্দর লেগেছে আপনার কবিতাটি এমন আরো কবিতা পড়তে চাই।