এমরান মাহমুদ প্রত্যয়
শহর আর গ্রাম ভিন্ন দুই জগত। গ্রামের সর“ বঁাকা বঁাকা কাচা রাস্তা সবুজ প্রকৃতি, পাখির কলতান, শিশিরে ধোয়া স্নিগ্ধ সকাল আর বিশুদ্ধ বাতাস। যানজট, কোলাহল, সারি সারি গাড়ির লাইন আর আধুনিকতায় বিলাস বহুল জীবন শহরের মূল অধ্যায়।
পাড়া-গঁায়ের এক যুবকের জীবনে শহরের সোসাইটি মানিয়ে নেওয়া সময়ের ব্যাপার হলেও দুঃসাধ্য নয়। গ্রামের উড়ন্ত, উচ্ছ্বাসিত, দুরন্ত এক যুবক ভালবেসেছিল শহরের ধনী বাবার একমাত্র সন্তানকে। যার জন্ম সোনার চামুচ মুখে নিয়ে।
বড় হয়েছে শহরের কৃষ্টিতে। শহরের আধুনিক জীবন যাপন। একটা ‘‘গেঁয়ো ভূত’’ উপাধি আজ পেয়েছে রাজ। তার জীবনের ছন্দপতনের সুর হয়তো তখনই বেজে উঠেছিল। কিন্তু না প্রেম যে অন্ধ।
রাজ কোন দিনই প্রকাশ করতে পারে নি মনের আবেগ। আর কে শুনবে তার হৃদয়ের আত্ম হা-হা কার আর কর“ন নির্বাক মিনতি। তাই হৃদয়ে নিজের দুঃখ কষ্ট আজও জমিয়ে রেখেছে নিজের মনে। সকলের অজান্তে। মনের এই সহজ বহিঃপ্রকাশ হয়তো সবার অজানা রয়ে যাবে বেঁচে থাকা অবধি।
মুন্সিগঞ্জ শহর রাস্তায় সারি সারি গাড়ি ছুটে চলছে শহরের বুক চিরে যে যার গন্তব্যে। মাধুরী আধুনিকতার ছেঁায়ায় উজ্জীবিত। ছোট্ট পরিসর মা-বাবা আর সে। স্কুলের গন্ডি এখনো পের“তে পারে নি।
বার“ন্ত শরীর আর অপরূপ রূপসী। অনেক ছেলে পেছনে ঘুরে হয়রান। মন তো মানে না কিছু, কখন কার মনে কীভাবে প্রেম ভালোবাসার সৃষ্টি হয় এক ঈশ্বরই জানেন।
মোবাইল ফোনে পরিচয় গ্রামের সেই গেঁয়ো ভূত রাজের সাথে। একটু একটু কথাতে ভালোবাসার সৃষ্টি। ভালোবাসা প্রেম তো বিধাতার-ই দান। কোন ভাবেই ভুলে থাকতে পারে না মাধুরী রাজকে।
যেন সারাক্ষণ কথা বলতে পারলে শান্তি। মাধুরীর বন্ধুরা অনেক মজা করতো পাড়া গঁায়ের সেই ভূত রাজকে নিয়ে। এমন করে কেটে যায় দিন। সময় চলে তার গতিতে। এভাবে কাটে দুজনের ভালোবাসাময় জীবন।
দুজন স্বপ্ন দেখে নিবিড়ভাবে। ব্যাকুল রাজ মাধুরীর সান্নিধ্য পাবার। ওদের সম্পর্ক মাধুরীর রক্ষণশীল মা জেনে যায়। মেয়ের একটি আশা করতে পারে নি সে, মেনে নিতে পারে নি মাধুরী আর রাজের ভালোবাসা।
সে চায়নি তার একমাত্র আদরের ধন একটি অজপাড়া গঁায়ে জীবন কাটাবে। আধুনিক পরিবেশ তাই গ্রামের পরিবেশের সাথে মিলাতে পারে নি নিজেকে। আর মেয়ের ভালোবাসাকেও তাই......?
এমন হবে কোনদিন ভাবে নি রাজ। ভাবে নি কোন দিন এক সেকেন্ডের জন্য ভুলে থাকতে হবে মাধুরীকে। তার ভালবাসায় তো কোন পাপ ছিল না। কিন্তু মাধুরী......?
মাধুরীর ভালবাসায় অন্ধ ছিল রাজ। মাধুরীর জন্যে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। মৃত্যু তাতেও রাজি।
যাকে মনে প্রাণে ভালবাসে তাকে ছেড়ে থাকার কথা কখনো ভাবে নি রাজ এক মৃত্যু ছাড়া। একটা বিষাক্ত ছোবল তার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেয়।
মাধুরীর মা প্রায় প্রায়ই কথা বলতো রাজের সাথে। আজও জানে না সেই কথাগুলো কি ছিল। কিন্তু মাধুরীকে বলতো পারতো রাজ। আর পৃথিবীর কে বিশ্বাস করবে মায়ের এমন……?
অনেক বিশ্বাস করেছিল রাজ মা-ই তো! না। সেই বিশ্বাস আজ অবিশ্বাসের জন্ম দিয়েছে। আজ বিশ্বাসের জন্যে একটা মিথ্যে নাটকের নায়ক রাজ। দোষ জন্মটা গ্রামে।
বিশ্বাস একজন মানুষের সকল আশা, স্বপ্ন এক নিমিষেই ভেঙ্গে দেয়। ভাবতে আজও তার কষ্ট হয়। একটা মিথ্যে বিশ্বাস নিয়ে ঘৃণা করে মাধুরী রাজের জীবন থেকে সরে গেছে অনেক দূরে।
কিন্তু আত্মবিশ্বাসে বলিয়ান সে, তার বিশ্বাস মাধুরী আবার তার জীবনে ফিরে আসবে।
মাধুরী আজ অন্যের ঘরণি। স্বামী বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ সদরে দুতলা এসি ফ্ল্যাট। একটা ফুটফুটে কন্যা সন্তান তাদের ঘরে। সুখী জীবন।
রাজ সারা জীবন- ই চেয়েছে মাধুরীকে সুখী দেখতে। আজও চায়। আধুনিকতায় জীবনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। স্বামীর আদর সোহাগ ভালবাসায় পূর্ণ মাধুরী।
এতটাই আধুনিক প্রতি সপ্তাহে মার্কেটিং পার্লার আর একটু আচার-অনুষ্ঠানে স্বামী-স্ত্রী আনন্দে ‘শাম্পান’ পান করে কূর্তিতে মেতে ওঠে। এটাই বাস্তব শহর জীবনের। বাস্তব জীবনের গন্ডি মানুষকে কোথায় নিয়ে যায় কেউ জানে না। আবারও যোগাযোগ হয় মাধুরী আর রাজের। রাজ আজও বিশ্বাস করে যাকে সত্যিকারের ভালোবাসা যায় তাকে অবিশ্বাস বা দোষ দেওয়া যায় না। নতুন করে বঁাচার একটা মিছে স্বপ্ন দেখেছিল রাজ। ভাবে নি আগের কষ্টগুলো নতুন করে আবার হৃদয়টা ক্ষত বিক্ষত করে দেবে। কেন তার জীবনটা নিয়ে এমন খেলছে বিধাতা। মাধুরী হয়তো জেনে ছিল রাজ বিয়ে করে সংসারি হয়েছে। হয়তো ওর মা বলেছিল.... যে ও তোমাকে ছেড়ে অন্য মেয়েকে নিয়ে সুখে আছে। গ্রামের স্বার্থপর ছেলেরা এমন-ই হয়। কিন্তু না!
মাধুরী যখন জানতে পারে তখন একটু নির্বাক ছিল। নতুন অভিনয়ের ফন্দি আটছিল হয়তো। মাধুরী নতুন করে আবারও মিছে স্বপ্ন দেখিয়েছিল রাজকে। বোকা রাজ বিশ্বাস করেছিল অবুঝের মত। আর তার কি দোষ। সত্যি যে ভালোবেসেছিল।
রাজ ভুলটা আজও সুধরাতে পারে নি, আর পারবে না হয়তো কোন দিন। আর এক মুহুর্তের জন্যেও মাধুরী বুঝতে চেষ্টা করে নি তাকে। শুধু ভুল বুঝে আজও ঘৃণা করে মাধুরী। চরম কিছু সত্য আজও মিথ্যা মনে করে।
এই সত্য কেউ বিশ্বাস করবে না আজ এতদিন পর। মাধুরী শুধু জানে রাজ একটা বাজে, বদমাশ ছেলে একটা স্বার্থপর, রাজ তার ভালবাসাকে নিয়ে ছলনা করেছে।
রাজ কি করে ভুলবে মাধুরীকে আজ এত দিন পর। সে যে আজও তার জীবনের চাইতে বেশি ভালোবাসে মাধুরীকে। সে কি করে বুঝাবে মাধুরীর ভালবাসা বুকে নিয়ে আজও বেঁচে আছে।
বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। দাড়ি চুলে পাক ধরেছ্ েজীবন নিয়ে আর ভাবে না রাজ। সব সময় মাধুরীকে সুখী দেখতে চেয়েছে আজও চায়। মাধুরীর ঘৃণা মাখা কথা আজও লালন করে তার হৃদয় আঙ্গিনায়।
এখন সম্পূর্ণ একাকী জীবন রাজের। অন্তজ্বালার পোড়া ঘা দগদগে হয়ে উঠেছে। একাকীত্বের যন্ত্রনা তাকে ক্রমাগত হুল ফুটায়।
ঘৃণা আর মাধুরীর নীল বিষের ছোবলে নিস্পৃহ রাজ নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না প্রেম ভালোবাসা না ঘৃণার অবগাহন।
গল্প সম্পর্কে
ঘৃণা একটি জটিল ও শক্তিশালী নেতিবাচক আবেগ, যা মানুষকে গভীরভাবে প্রভাবিত করতে পারে—ব্যক্তিগত সম্পর্ক, সমাজ, এমনকি রাষ্ট্রীয় পর্যায়েও
এর ধ্বংসাত্মক পরিণতি দেখা যায়। এটি শুধু একজন ব্যক্তির মনকেই বিষিয়ে তোলে না, বরং সহিংসতা, বৈষম্য ও বিভেদের বীজ বপণ করে।ঘৃণার উৎস:অজ্ঞতা, ভুল বোঝাবুঝি বা পূর্বধারণা থেকে ঘৃণা জন্ম নিতে পারে।ব্যক্তিগত আঘাত, ঈর্ষা বা ক্ষোভ থেকেও এটি তৈরি হয়।
সামাজিক বা রাজনৈতিক প্রোপাগান্ডা মানুষকে বিভেদ ও ঘৃণার দিকে ঠেলে দেয়।ঘৃণার পরিণতি:এটি মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে (অ্যাংজাইটি, ডিপ্রেশন)।সম্পর্ক নষ্ট করে, পরিবার ও সমাজে ফাটল তৈরি করে।
ইতিহাসে ঘৃণার কারণে যুদ্ধ, গণহত্যা ও নিপীড়ন ঘটেছে (হলোকাস্ট, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি।
আমাদের সম্পর্কে
স্বাগতম “শিরোনাম সাহিত্য”-এ — আমার হৃদয়ের ক্যানভাসে।
এই ব্লগটি আমার স্বপ্ন, ভাবনা আর সৃজনশীলতার একটি আড্ডাখানা।
এখানে বাংলা সাহিত্যের রঙে মুখর হয়ে ওঠে কবিতা, গল্প আর জীবনের ছোট ছোট মুহূর্ত।
আমি একজন গল্পকার, কবি এবং বাংলা ভাষার একনিষ্ঠ প্রেমিক।
“শিরোনাম সাহিত্য” আমার সেই প্রয়াস, যেখানে শব্দ দিয়ে গড়ে তুলি আবেগ, চিন্তা আর কল্পনার জগৎ।
এখানে পাবেন হৃদয় ছোঁয়া কবিতা, জীবনের গল্প, আর সাধারণ মুহূর্তের অসাধারণ রূপ।
আমার লক্ষ্য:
বাংলা ভাষার প্রেমীদের জন্য একটি আশ্রয় তৈরি করা।
যেখানে শব্দের জাদুতে আমরা সবাই হারিয়ে যেতে পারি।